২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুলিশে সোর্সকে জবাই করে হত্যা

 ঝিনাইদহের মহেশপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের একটি মাঠ থেকে মাঠ শনিবার সকালে একজন পুলিশ সোর্সের জবাই করা লাশ উদ্ধার করেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 02:06 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহত পুলিশ সোর্সের নাম গোলাম মোস্তফা (৩৫)। তার বাড়ি একই উপজেলার নস্তি গ্রামে।

পুলিশ সূত্র জানায়, নিহত গোলাম মোস্তফা শুক্রবার রাতে জীবননগর উপজেলার পিয়ারপুর গ্রামে বেড়াতে গিয়ে আর ফিরে আসেনি। সকালে গ্রামবাসী বোয়ালিয়া গ্রামের মাঠে তার মস্তক বিহীন লাশ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।