ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ- এর গুলিতে ২ বাংলাদেশী কৃষক নিহত
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মলানী সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশী কৃষক নিহত হয়েছে।
নিহত কৃষকরা হলো- মামলত আলী (৩৫) ও আশরাফুল হক (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার ভোরে দুই কৃষক বোরো ধান কাটার জন্য মলানী সীমান্তের ৩৭১ নং পিলারের কাছে গেলে ভারতের ৪৭ কিষাণ ব্যাটেলিয়নের নারগাঁও বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় ঘটনাস্থলেই দুই কৃষক নিহত হয়।
পরে বিএসএফ দুজনের লাশ ভারতে নিয়ে গেছে।
ঠাকুরগাঁও- ২০ রাইফেল ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কামরুজ্জামান মিলন লাশ ফেরত চেয়ে বিএসএফ এর কাছে চিঠি পাঠিয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
