উত্তরায় ট্রিপল মার্ডারের বিষয়ে রহস্য ঘণীভূত
রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার তিন উপজাতি যুবক হত্যার ঘটনায় রহস্য ঘণীভূত হয়েছে। এ হত্যাকা-ের সাথে অবৈধ নারী ব্যবসা ও বিদ্রোহী তৎপরতার যোগসাজশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, নারী ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। তবে গোয়েন্দা সংস্থাগুলো বিদ্রোহী তৎপতার যোগসাজশ উড়িয়ে দিচ্ছেন না।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কর্মকর্তারা প্রমাণ হিসেবে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত তিনটি কার্টন ও একটি কম্পিউটার সেট তদন্ত পরিচালনাকারী উত্তরা থানা পুলিশের কাছে হস্তান্তর না করার পর রহস্য দানা বাঁধতে শুরু করে।
সূত্র জানায়, র্যাব কর্মকর্তারা রক্তøাত ফ্ল্যাটটিতে যতক্ষণ ছিলেন ততক্ষণ পুলিশের ডিটেক্টিভ ব্র্যাঞ্চের উপকমিশনার (ডিসি) ও উত্তরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাস্থলে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি।
নাম গোপণ রাখার শর্তে ঊর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা জানান, তিনজন ব্যক্তিকে একই সময়ে জবাই করে হত্যা করা একজন মানুষের পক্ষে কঠিন।
তিনি বলেন, র্যাব এক মনিপুরী আদিবাসীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থাকে পরবর্তীতে জানিয়েছে যে নারী ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, বিদ্রোহীদের সাথে হত্যাকা-ের সম্পর্ক থাকার বিষয়টি আমরা পরীক্ষা করে দেখছি। আটককৃত আদিবাসীর তথ্য অনুযায়ী নিরাপত্তা কর্মীরা এখন সুমন ও অপর দুই মহিলাকে হন্যে হয়ে খুঁজছে।
কর্মকর্তাটি আরও জানান, সুমনকে আটক করতে পারলে হত্যাকা-ের প্রকৃত সত্য উদঘাটিত হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি-উত্তর) উপকমিশনার অবশ্য বলেছেন, কি কারণে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর সাথে ভারতের নিষিদ্ধ সংগঠন উলফা অথবা অন্য কোনো বিদ্রোহী সংগঠনের সম্পর্ক থাকার বিষয়টি আমাদের সন্দেহের মধ্যে নেই।
এদিকে উত্তরা থানা পুলিশ হত্যাকা-ের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের নিরাপত্তা প্রহরী ও আদিবাসী যুবক ইবসনকে (২২) আটক করেছে। ইবসন হত্যাকারী হিসেবে সুমনের নাম প্রকাশ করেছে।
এদিকে বিডিনিউজের মৌলভীবাজার প্রতিনিধি জানিয়েছে, পুলিশ ও র্যাব শুক্রবার সুমনের খোঁজে তার মৌলভীবাজারের লেমনগঞ্জ বাড়িতে তল্লাশি চালিয়েছে।
উত্তরা থানার ওসি আখতারুজ্জামান বিডিনিউজকে জানান, পূর্বপরিকল্পিতভাবে দু®কৃতিকারীরা এ হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছে।
এদিকে হত্যাকা-ের একদিন পরেও সঞ্জয় কুমার সিনহার চাচা (আনুমানিক বয়স ৪২) ও গৃহপরিচিকার (২৫) পরিচয় জানা যায়নি।
সঞ্জয় স্থানীয় মাইলস্টোন স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
তিন আদিবাসীকে উত্তরা ছয় নং সেক্টরের ১০ নং রোডের ১৩ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দুটি কক্ষে জবাই করে হত্যা করা হয়।
নিরাপত্তা প্রহরী ইবসন পুলিশকে জানিয়েছে, সুমন দুই মাস আগে ফ্ল্যাটটি ভাড়া দেয়। ওই ভাড়া বাসায় তারা কোনো মহিলা সদস্যকে দেখতে পাননি। যদিও পুলিশ ঘটনাস্থল থেকে মহিলাদের কাপড়চোপড় উদ্ধার করেছে।
ইবসন পুলিশকে আরও জানিয়েছে, ঘটনার দিন সকালে সে সুমনকে ফ্ল্যাটে প্রবেশ করতে দেখেছে।
