২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জ-বনপাড়া-নাটোর মহাসড়কের রামার চর এলাকায় শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দশজন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহতরা হলো- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আমসারা গ্রামের রেখা খাতুন (৩৫) এবং উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ভূটভূটি চালক লাল চাঁন মিঞা (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে একটি শ্যালো ইঞ্জিন চালিত নসিমনকে (ভূটভূটি) ধাক্কা দিলে তা পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক লাল চাঁন মিঞাসহ দুইজন মারা যায়।

আহতদের মধ্যে রোকেয়া, রাকিব, মালেহা বেগম ও জেস্মিনসহ পাঁচজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

নিহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারে নি।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সলঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে।