২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পাবনায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, কাজের বিনিময়ে টাকাসহ টেস্ট রিলিফ প্রকল্প বাস্তবায়নে প্রায় এক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 09:42 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

অভিযোগে জানা যায়, চারদলীয় জোট সাংসদের সুপারিশে বরাদ্দকৃত এসব প্রকল্পের অধিকাংশ ক্ষেত্রে সরকারদলীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে চাল এবং অর্থ লুটপাট করা হয়েছে।

সূত্র জানায়, জেলার নয় উপজেলায় চলতি অর্থ বছরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প বাবদ ২১টি প্রকল্পের জন্য ১৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা এবং ১৫টি প্রকল্পের জন্য ১১৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।

যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকল্প কাজের অগ্রগতি ৭৫ ভাগ দাবি করলেও নামে মাত্র কাজ করা হয়েছে।

শহরকে সুন্দর করতে দৃষ্টি নন্দন প্রকল্পের এক কোটি আট লাখ টাকার ১২টি প্রকল্পের ৮২ ভাগ কাজ সম্পন্নের দাবি করলেও নাম মাত্র কাজ দেখিয়ে সমুদয় টাকা আত্মসাত করা হয়েছে।

এসব প্রকল্প থেকে ৭০ থেকে ৮৫ ভাগ কাজের অগ্রগতি দেখানো হলেও প্রকৃত অর্থে কোন কাজ হয়নি।

ভূয়া মাষ্টার রোল ভাউচার তৈরি করে সংশ্লিষ্ট প্রকল্প কমিটি, জনপ্রতিনিধি ও কর্মকর্তারা সব অর্থ আত্মসাত করেছে।

স্থানীয় লোকজন মনে করছেন, এই অর্থ আত্মসাত অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন।