২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থী ঝন্টু হত্যা মামলার রায়ে জেলা কৃষক লীগ সভাপতিসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীর দ্রুত বিচার আদালত বৃহস্পতিবার পাবনার চরমপন্থী সদস্য মোফাজ্জল হোসেন ঝন্টু হত্যা মামলার রায়ে পাবনা জেলা কৃষক লীগ সভাপতি শহিদুর রহমান শহিদসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 09:03 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ছয় আসামিকে খালাসের রায় দেওয়া হয়।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এএফএম আমিনুল ইসলাম জনাকীর্ণ আদালত কক্ষে চাঞ্চল্যকর ওই মামলার রায় ঘোষণা করেন।

মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া অপর পাঁচ আসামি হলো পাবনা জেলা যুব লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মোতাই, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রঞ্জু, আমিরুল ইসলাম, আলাউদ্দিন ও শামসুল। এদের সবার বাড়ি পাবনা সদর থানার গয়েসপুর গ্রামে।

দ-প্রাপ্ত আসামিদের মধ্যে মোতাহার হোসেন মোতাই পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাড. কেতাব উদ্দিন। অপরদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাড. একরামুল রসুল এবং অ্যাড. আবু বাক্কার।