সেন্ট মেরীস্ ক্যাথিড্রাল ধর্মপল্লী’র স্বর্ণ জুবিলী অনুষ্ঠান শুক্রবার
সারা দেশের মত বাংলাদেশেও ক্যাথলিক খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান গির্জা সেন্ট মেরীস্ ক্যাথিড্রাল ধর্মপল্লী’র স্বর্ণ জুবিলী অনুষ্ঠান কাকরাইলের আর্চবিশপ হাউজে শুক্রবার উদযাপিত হবে।
এবছর একইসাথে প্রধান পুরোহিত ফাদার প্রশান্ত থিওটোনিয়াস রিবেরু’র পুরোহিত জীবনের রজত জয়ন্তী উৎসব পালিত হবে।
ধর্মপল্লীর স্বর্ণ জুবিলী ও ফাদার প্রশান্ত’র রজত জয়ন্তীর তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন ধর্মপল্লী, ধর্মীয় ব্রতধারী, ব্রতধারীণী সংঘ, বিভিন্ন খ্রীষ্ট মন্ডলীর প্রতিনিধিত্বকারী প্রায় ৩০০০ হাজার খ্রীষ্ট ভক্ত সরাসরি অংশগ্রহন করবে।
