দিনাজপুরে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী কৃষক নিহত
দিনাজপুরের দাইনুর সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশী দুই কৃষককে গুলি করে হত্যা করেছে। বিডিআর বৃহস্পতিবার একথা জানায়।
নিহতরা হলো, দাইনুর গ্রামের রবিউল ইসলামের পুত্র রিয়াজুল (২৫) ও মোবারক আলীর পুত্র মোনায়েম (৩০)।
বিডিআর এবং স্থানীয় সূত্র জানায়, বুধবার ৩১৫ মেইন পিলারের কাছে গরু চড়ানোর সময় বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করে লাশ ভারতে নিয়ে যায়।
১৫ রাইফেলস্ ব্যাটেলিয়ন (বিডিআর) বিএসএফ’র কাছে লাশ ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছে।
