ম্যাচে রেফারির সিদ্ধান্ত সমর্থকদের হট্টগোলে প্রভাবিত হয়
ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্ত গ্যালারিতে থাকা দর্শকদের হট্টগোলের কারণে প্রভাবিত হয় বলে বৃটেনের বেশির ভাগ ফুটবল সমর্থক মনে করেন। বৃহস্পতিবার প্রকাশিত এক সমীক্ষায় এ কথা বলা হয়েছে।
লন্ডনের বিজ্ঞান জাদুঘরের ডানা সেন্টারে ২,৫১৭ জন সমর্থকের মধ্যে সরকারীভাবে সমীক্ষা চালিয়ে দেখা গেছে, শতকার ৯৮ ভাগ ফুটবল ভক্ত মনে করেন, হট্টগোলের কাছে রেফারির সিদ্ধান্ত প্রভাবিত হয়।
হট্টগোলের কারণে রেফারির কাছ থেকে কোন ফুটবল ক্লাব সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে, এ ধরনের প্রশ্নের জবাবে শতকরা ৫৯ ভাগ ভক্ত ম্যানচেস্টার ইউনাইটেড, ১৫ ভাগ চেলসি, ৭ ভাগ আর্সেনাল ও এক ভাগ নিউক্যাসেল বলে জানান।
তবে নিউক্যাসেল ক্লাবের সমর্থকরা মনে করেন, রেফারির প্রতি তাদের বেশি প্রভাব রয়েছে।
