রাজশাহীতে ছিনতাই-চাঁদাবাজি বেড়েছে
রাজশাহী মহানগরীতে র্যাব-পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও চুরি, ছিনতাই-চাঁদাবাজি বেড়েই চলেছে।
সূত্র জানায়, প্রতি মাসে জেলা প্রশাসক, র্যাব-পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। পুলিশ-র্যাব তৎপর থাকার পরও অপরাধ কমছে না।
নগরীর বিভিন্ন মোড়ে ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে। সন্ধ্যার পর সুযোগ পেলেই মহিলাদের রিক্সা থামিয়ে গলার চেইনসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে ছিনতাইকারীরা সটকে পড়ছে।
এলাকার মাদক ব্যবসায়ীরাও আগের চেয়ে সক্রিয় হয়ে উঠেছে। নগরীর মিজানের মোড়, মালেকের মোড়, দাসমাড়ী, গুড়পাড়া, পঞ্চপট্টি এলাকায় এখন প্রকাশ্যেই চলছে মাদক, গাঁজা, হেরোইন ও ভারতীয় ফেন্সিডিল বিক্রির উৎসব।
পুলিশ সদস্যরাও চাঁদাবাজির সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে একজন সহকারী পুলিশ কমিশনার অপরাধ বৃদ্ধির কথা স্বীকার না করে এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, নগরীতে সব ধরনের অপরাধ কর্মকান্ড রোধে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
