২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদিম মোস্তফা এমপিকে প্রধান অতিথি না করায় রাজশাহীতে বেতারের অনুষ্ঠান পণ্ড

রাজশাহী বেতার কর্তৃক আয়োজিত ‘আলোর পথে’ নামের বিশেষ একটি অনুষ্ঠানে স্থানীয় সাংসদ নাদিম মোস্তফাকে প্রধান অতিথি না করায় বিএনপি সন্ত্রাসীরা অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 08:37 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বুধবার দূর্গাপর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের মঞ্চ নির্মাণের প্রস্তুতির সময় পৌর বিএনপি সভাপতি আকবর আলী বাবলু দলবল নিয়ে বাধা সৃষ্টি করলে ডেকরেটর কর্মীরা ভয়ে তাদের সরঞ্জাম নিয়ে চলে যায়।

এ ব্যাপারে আকবর আলী বাবলু বলেন, তিনি বাধা সৃষ্টি করেননি তবে ইউএনওকে তিনি বলেছেন এমপিকে ছাড়া অন্য কেউ কিভাবে প্রধান অতিথি হয়।

তবে ইউএনও জানান, এমপিকে প্রধান অতিথি করার জের দরে নয় বেতার কর্তৃপক্ষ আয়োজন সম্পন্ন করতে না পারায় অনুষ্ঠানটি হয়নি।

অন্যদিকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী বেতারের কয়েকটি ফোনে বার বার যোগাযোগ করে পাওয়া যায়নি।