২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট সীমান্ত থেকে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

জয়পুরহাটের পাগলা দেওয়ান সীমান্তের জগদীশপুর ও ভাদসা এলাকা থেকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’র সদস্যরা প্রায় ১৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে। বিডিআর বুধবার একথা জানায়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 11:01 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

আটককৃত মালামালের মধ্যে রয়েছে-প্রায়  ১০ লাখ টাকার ভারতীয় থ্রী পিচ, তিন লাখ টাকার স্টিল সামগ্রী ও ফেন্সিডিল।

বিডিআর জানায়, চোরাচালানীরা মঙ্গলবার পাগলা দেওয়ান সীমান্তে অবৈধ ভারতীয় পণ্য সামগ্রী নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এসময় ২৯ রাইফেলস ব্যাটালিয়নের বিডিআর’র টহল দলের সদস্যরা চোরাচালানীদেরকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে চলে যায়।