২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ: এইচএসসি পরীক্ষার্থীদের নানান দুর্ভোগ

‘আমার পরীক্ষা আমাকে যেতে দিন।  আমাদের গাড়ি ভাঙবেন না।’ বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকদের কাছে অনুনয় করে একথা বলেও কোনো ফল পায়নি মনিপুরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মনির। তার চোখের সামনেই সাদা রঙের প্রাইভেট কারটি ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়। এতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে তাকে  পোহাতে হয় নানান দুর্ভোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

মনিরের মতো এ রকম আরো অনেক এইচএসসি পরীক্ষার্থীকে মঙ্গলবার যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তির শিকার হতে হয়। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হলেও অনেকে আধ ঘন্টা কি তারও পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান। পরীক্ষকের বিশেষ অনুমতি নিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়।

ঢাকা ও এর আশেপাশে গার্মেন্টস কর্মীরা মঙ্গলবার সকালে ব্যাপক ভাঙচুর -- অগ্নিসংযোগ করলে বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘœ ঘটে। অনেক সড়কেই আবার সৃষ্টি করা হয় অবরোধ।

উত্তরার হাউস বিল্ডিং এলাকায় ট্যাক্সি ক্যাবের জন্য অপেক্ষমাণ তেজগাঁও কলেজের পরীক্ষার্থী আসমা একেবারে কেঁদেই ফেলেন। অশ্রুভেজা কন্ঠে তিনি প্রশ্ন রেখে বলেন, এখনই সাড়ে ৯ টা বাজে। কিন্তু আমি কিভাবে পরীক্ষা কেন্দ্রে যাবো তা বলতে পারেন?

দুর্ভোগের কবল থেকে রেহাই পায়নি স্কুলগামী ছাত্র -- ছাত্রীরাও ।

বারিধারার বাসিন্দা ধানম-ির সেন্ট স্কলাসটিকা স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাইজানকে প্রতিদিন ড্রাইভারই স্কুলে দিয়ে আসে। রাইজান জানায়, তার বাবাই ড্রাইভারকে মোবাইল টেলিফোনে ফোন করে উত্তরা এলাকার সড়ক অবরোধের কথা জানায়। ফলে পরিস্থিতি স্বাভাবিক হলে দীর্ঘ যানজট পেরিয়ে বাসায় ফিরতে ফিরতে তার বিকাল হয়ে যায়।