সাভারে গার্মেন্টস শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া নগরচর এলাকার ধলেশ্বরী নদীর পাড় থেকে মঙ্গলবার এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম সেলিম (১৯)। সে নগরচর এলকার আ. কাদেরের ছেলে এবং স্থানীয় ডার্ড গার্মেন্টস’র অপারেটর।
পুলিশ জানায়, সেলিম সোমবার তার কর্মস্থলে গিয়ে রাতে আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুজির পর মঙ্গলবার তার পরিবার লোকমুখে খবর শুনে পুলিশ নিয়ে ধলেশ্বরী নদীর তীরে গিয়ে সুমনের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহতের হাত ও পায়ের রগও কাটা ছিল।
এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে সাভার থানায় একটি হত্যা মামলা (নং--৪৫) দায়ের করেন।
