স্কুল ছাত্র জিসান হত্যা মামলার গ্রেপ্তারকৃত ৩ জনকে ২ দিনের রিমাণ্ড
স্কুল ছাত্র জিসান আহমেদ অন্তর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক তিন অভিযুক্তকে সোমবার দুই দিনের রিমা-ে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এএসআই আমির হোসেন ঢাকা সিএমএম আদালতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্যে সাত দিনের রিমা-ের আবেদন জানালে ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমা- আবেদনে বলা হয়, “১৮ মে সকাল ৮টায় জিসান হোটেল স্টারে নাস্তা আনতে যাওয়ার সময় আসামী ফিরোজ আহমেদ, তার স্ত্রী তাসলিমা বেগম এবং ভাই সাহাবুদ্দিন ১১ বছরের এই স্কুল ছাত্রকে ধরে নিয়ে ১০৮/১-এ বিসিসি রোডের নির্মানাধীন বাড়িতে হত্যা করে।
এদিকে শুনানিকালে স্থানীয় জনগণ হত্যাকারীদের শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে।
