গাইবান্ধায় পুলিশ রিমান্ডে অস্ত্রসহ আটক আসামীর মৃত্যু
গাইবান্ধা সদর থানা হাজতে রোববার সন্ধ্যায় রিমান্ড চলাকালে সাজিদুর রহমান সাজিদ (২৬) নামে এক অস্ত্র মামলার আসামীর মৃত্যু হয়েছে।
শহরের মুন্সীপাড়ার বাসিন্দা আব্দুর রউফের ছেলে সাজিদকে পুলিশ বৃহস্পতিবার একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে।
সাজিদের পরিবারের অভিযোগ, রিমান্ডে পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সদর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই ফাহমিদা খাতুন ও কনস্টেবল দুলাল চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারী পুলিশ সুপার (সার্কেল) কায়েমউদ্দিনকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে পুলিশ সুপার তানু লাল দাস দাবী করেছেন, আটক যুবক নেশাসক্ত ছিলো এবং থানা হাজতে গলায় লুঙ্গী পেচিঁয়ে সে আত্মহত্যা করে।
