বগুড়ার নন্দিগ্রামে বাসের ধাক্কায় শিশু নিহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় রোববার বিকেলে বাসের ধাকায় সাদ্দাম নামে আট বছরের এক শিশু নিহতও তার মা সালমা গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের আত্মীয়-স্বজন জানান, ওই উপজেলার মোকামতলা ইউনিয়নের দেউলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাদ্দাম বৃহস্পতিবার মোহাম্মদ আলী হাসপাতালের নাক, কান বিভাগে ভর্তি হয়। চিকিৎসা শেষে রোববার বেলা ১টায় মার সাথে বাড়িতে ফিরছিল। বেলা ৩টার দিকে মোকামতলায় বাস থেকে নেমে রাস্তা হবার চেষ্টা করে। এ সময় বগুড়াগামী একটি বাস মা ও ছেলেকে ধাক্কা দেয়। মূমুর্ষ অবস্থায় তাদের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করলে সাদ্দাম বিকেল সাড়ে ৫টায় মারা যায়।
