সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা অধ্যাপক রফিকুল ইসলামের মা রোমেজা বেগম রোববার বার্ধক্যজনিত কারণে যশোর জেলার ঝিকরগাছার কৃষ্ণনগরে তার নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন।
মৃতুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি পাঁচ ছেলে মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
