২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু বিদ্যুত প্রতিমন্ত্রী নয়, ব্যর্থতার দায়ে সরকারেরই বদল দরকার : আ.লীগ

বিদ্যুত প্রতিমন্ত্রী পদে রদ বদলের ঘটনায় প্রধান বিরোধী দল আওয়ামী লীগ বলেছে, শুধুমাত্র জ্বালানি ও বিদ্যুত মন্ত্রণালয় নয়, জোট সরকারের সব মন্ত্রণালয় তথা পুরো সরকারই ব্যর্থ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 03:23 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

দলের শিল্প ও বাণিজ্য সম্পাদক কর্ণেল (অব:) ফারুক খান এমপি রোববার বিডিনিউজকে দেওয়া  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, শুধুমাত্র বিদ্যুত প্রতিমন্ত্রী নয়, ওই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ পুরো মন্ত্রীসভা তথা সরকারেরই বদল দরকার।

তিনি বলেন, এই বিদ্যুত প্রতিমন্ত্রীর অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেন নি। “আর এখন শুধুমাত্র তাকে বদলি করে জাতির কোনো লাভ হবে না। কারণ সরকারের পুরো ‘বডি’ই শেষ হয়ে গেছে। এখানে ‘ট্রান্সপ্লান্টের’ আর কোনো সুযোগ নেই,” তিনি বলেন।

দেশব্যাপী চরম বিদ্যুত সঙ্কট পরিস্থিতিতে রোববার এক সরকারি আদেশে বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবীর তালুকদারকে বিদ্যুত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।