২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিটি দেশের জন্য তাদের পছন্দের গন্ধের পারফিউম

জামার্নির বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ টি দেশের   প্রত্যেকটি দেশের নিজস্ব প্রিয় সুবাস ও সৌরভকে জার্মানির হলজ্মিন্ডেন শহর কর্তৃপক্ষ পারফিউম হিসেবে বোতলজাত করে প্রদর্শনী ও বিক্রয়ের আয়োজন করছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 02:08 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

আয়তনে ছোট হলেও পারফিউম তৈরীর জন্য পৃথিবীবিখ্যাত হলজ্মিন্ডেন শহরের ৩২ টি স্থানে ‘সুবাস ও সৌরভ বিপণী’তে এসব ভিন্ন বৈশিষ্ট্যপূর্ন পারফিউম বা সুরভি পাওয়া যাবে।

ইটালির মানুষেরা সবচেয়ে বেশী পছন্দ করে পিজা খাবারের গন্ধ। ফ্রান্সের মানুষদের পছন্দ ‘শ্যানেল ফাইভ’ নামক পারফিউম। বরফের দেশ পোল্যান্ডে আবার ভোদকার গন্ধটাই বেশী জনপ্রিয়।

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার খেলোয়াড়রা আবার ‘বিফ স্টেক’ বা গরুর মাংসের পোড়া গন্ধই বেশী ভালোবাসে। আর ব্রাজিলের আমুদে মানুষেরা আনারসের জুসের সাথে মদ ও নারকেলের পানি মিশ্রিত পানীয়ের সুবাসকেই বেশী পছন্দ করে।

অন্যদিকে এশিয়ার জাপানে ‘সবুজ চা’-এর সৌরভ অত্যন্ত জনপ্রিয়। জাফরান বা কুঙ্কুমের সুবাস প্রাচীণকাল থেকেই ইরানের মানুষদের মন জয় করে রেখেছে।

আফ্রিকার দেশ এ্যাংগোলা’র সুগন্ধি ঘাস ‘ভেটভার’ সেদেশের জনপ্রিয় একটি সৌরভ হিসেবেই বিবেচিত।

আয়োজক দেশ জার্মানির মানুষদের অতি প্রিয় সুবাস হোলো সদ্য তৈরী রুটির গন্ধ। আর এসব অদ্ভুত গন্ধের পারফিউম হলজ্মিন্ডেন শহরে আগত সকল বিদেশী ক্রীড়ামোদীকে আকৃষ্ট করবে বলেই ধারনা করছেন শহর কর্তৃপক্ষ।