কুষ্টিয়ায় রাইস মিল শ্রমিককে জবাই করে হত্যা
কুষ্টিয়া সদর উপজেলার মিনাপাড়ায় সন্ত্রাসীরা রাইস মিলের এক মিস্ত্রিকে অপহরণের পর রোববার ভোরে জবাই করে হত্যা করেছে।
নিহত যুবকের নাম হান্নান। সে কুমারগাড়া গ্রামের মিনাজ আলীর ছেলে।
সদর উপজেলার জগতি ইউনিয়নের মিনাপাড়া মাঠে একটি আখ ক্ষেতের ভিতর থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, একদল সশস্ত্র সন্ত্রাসী শনিবার রাতে রাইস মিল থেকে হান্নানকে অপহরণ করে নিয়ে যায়।
