২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানি যাচ্ছে দেড় শতাধিক আর্জেন্টাইন হুলিগান

আর্জেন্টিনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে কমপক্ষে ১৫০ জন পরিচিত হুলিগান জার্মানিতে যাবে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব দাঙ্গাকারীদেরকে কোনরকম সমস্যা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 01:10 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

বহু হুলিগান আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছ থেকে বিশ্বকাপ টিকিট সংগ্রহ করেছে এবং অনেকে এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় করেছে।

ইউরোপীয় সহিংসতাবিরোধী কমিটির আর্জেন্টাইন কর্মকর্তা জোয়ান রেমন বিয়রলেগুই বলেন, “বিশ্বকাপে কোন সমস্যা হবে না। তাদেরকে সবসময় পর্যবেক্ষণ করা হবে। জার্মানি এ ব্যাপারে কঠোর নিরাপত্তা তৈরি করেছে। যদি ভক্তরা মারাত্বক কোন সমস্যা সৃষ্টি করে তাহলে তাদের গ্রেফতার করা হবে এবং ৪৮ ঘন্টার মধ্যে বিচারকার্য শেষ করা হবে।”

তিনি আরও বলেন, “ইউরোপে দ্রুত বিচারকার্য সম্পন্ন করা হয় এবং কঠিন শাস্তি দেওয়া হয়। আর্জেন্টিনায় আইনও ভাল। কিন্তু তারা তা প্রয়োগ করে না।”