২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ায় আহমদিয়ার সভাস্থলে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন পৌরসভার কান্দিপাড়ায় আহমদিয়া সম্প্রদায়ের শনিবারে অনুষ্ঠেয় একটি ধর্মীয় সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সভা পণ্ড করে দিতে মৌলবাদিদের হুমকির কারণেই জেলা প্রশাসন এ নির্দেশ জারি করে।

এ ঘটনায় সংখ্যলঘু আহমদিয়াদের মাঝে চরম আতংক বিরাজ করছে। কর্তৃপক্ষ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়ন করেছে।

সূত্র জানায়, আহমদিয়া সমাজ ২০/২৫ দিন আগে এই অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়।

এদিকে ইসলামী ঐক্যজোট কর্তৃপক্ষ’র কাছে আহমদিয়াদের এই অনুষ্ঠান বন্ধ করার দাবি জানায়। তারা এসময় অনুষ্ঠান নস্যাত করে দেওয়ার জন্য হুমকি দিয়ে তাদেরকে সতর্ক করে দেয়।

তারা ওই একই স্থানে “খতম-ই-নবুয়াত’ ব্যানার টানিয়ে ‘কোরআন তাফসির মাহফিল’ নামের তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।

ইসলামিক ঐক্য জোটের এই হুমকির প্রেক্ষিতে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বনমালী ভৌমিক শুক্রবার দুপুরে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।