ভোলায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
ভোলা জেলার লালমোহন উপজেলার চরছকিনা গ্রামে শুক্রবার বিএনপি’র দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার জুম্মা’র নামাজের পর স্থানীয় বিএনপি নেতা আবু তাহের ও মোস্তফা মিলিটারী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে আবু তাহের গ্রুপের আট দশ জন ক্যাডার হাসপাতাল এলাকায় হামলা চালায় বলে জানা গেছে।
