মহাখালি গাউসুল আজম মসজিদের বাথরুমে র্যাব সদস্যের রহস্যজনক মৃত্যু
গুলশান পুলিশ বৃহস্পতিবার বিকেলে মহাখালি গাউসুল আজম মসজিদের বাথরুম থেকে এক র্যাব সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, র্যাব-১ এর সদস্য নিহত নায়েক মোহাম্মদ বাদশা আলমগীরের শরীরে ছয়টি গুলি বিদ্ধ হয়েছে।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
র্যাব সূত্র জানায়, বিকেল ৪টার দিকে র্যাব-১ এর একটি টহল দল মহাখালি এলাকায় রুটিন টহলে যায়। এসময় আলমগীর মহাখালি গাউসুল আজম মসজিদের বাথরুমে যান। অনেকক্ষণ পার হওয়ার পরও তিনি ফিরে না আসায় অন্য সদস্যরা তার খোঁজে বাথরুমে গেলে সেখানে তার গুলিবিদ্ধ লাশ দেখতে পায়।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
