এইচএসসি পরীক্ষার ২য় দিনে ১৩৪ জন বহিষ্কার
উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩৪ জন পরীক্ষার্থী নকলের দায়ে বহিষ্কার হয়েছে।
ভুয়া পরীক্ষার্থী সন্দেহে গ্রেফতার হয়েছে দুজন। পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হয়েছে। কোন পরীক্ষক বহিষ্কারের ঘটনা ঘটেনি।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৪ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ২ জন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৭ জন, যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৫ জন, চট্টগ্রাম ও সিলেট শিক্ষা বোর্ডের অধীনে একজন করে এবং বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩ জন পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের মনিরামপুর রাজগঞ্জ কলেজের অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কারিগরী শিক্ষাবোর্ডের অধীনে ৪০ জন পরীক্ষার্থীকে এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে।
আলীমের দুজন ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে এবং অপরজন ময়মনসিংহ থেকে গ্রেফতার হয়েছে। কামিল পরীক্ষায় বৃহস্পতিবার কেউ বহিষ্কার হয়নি।
সাত বোর্ডের অধীনে মোট চার লাখ ১৮ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
