নগরীর মিরপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন
নগরীর মিরপুরে বৃহস্পতিবার একজন অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন হয়েছে।
নিহতের নাম মোমেনা বেগম ওরফে মুন্নী (২২)। স্বামীর নাম এখলাসুর রহমান।
মিরপুরের ৩/৩/ডি এর তাদের ভাড়া বাসার বাথরুম থেকে বৃহস্পতিবার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তার হাত-পা দঁড়ি দিয়ে বাধা ছিলো এবং গলায় ওড়না পেঁচানো ছিলো।
পুলিশ জানায়, মুন্নীর সাথে এখলাসের ১১ মাস আগে বিয়ে হয় এবং সে আটমাসের অন্তঃসত্ত্বা ছিলো। তবে হত্যাকা-ের কারণ সম্পর্কে জানা যায়নি।
পুলিশ বাড়ির চাকরকে আটক করেছে।
