বস্ত্র খাতের সকল উপখাতগুলোর মধ্যে সমন্বয় আনতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার দেশের রপ্তানি বাড়াতে বস্ত্র ও তৈরি পোশাক খাতের সকল উপখাতগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।
টেক্সবাংলা - ০৬ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডা, নরওয়ে ও অস্ট্রেলিয়ার কাছ থেকে আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছি। শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার সুবিধার সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে তিনি বস্ত্র ও তৈরি পোশাক খাতের সকল উপখাতগুলোর মধ্যে সমন্বয় আনতে পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
