ব্রিটিশ মুসলমান প্রতিনিধি দল ২১ মে ঢাকায় আসছেন
যুক্তরাজ্যের ইসলামিক রিলিফের পরিচালক ওয়াসিম ইয়াকুবের নেতৃত্বে ব্রিটেনের উচ্চ পদস্থ পাঁচজন মুসলমানের একটি প্রতিনিধি দল পাঁচদিনের সফরে ২১ মে ঢাকায় আসছেন।
এ সফরের উদ্দেশ্য হল বহু সংস্কৃতি এবং বহু জাতিগোষ্ঠীর দেশ ব্রিটেনে মুসলমানদের অবস্থান তুলে ধরা। এ সফরকালে প্রতিনিধিরা ধর্ম ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।
সিলেটের স্থানীয় প্রশাসন, এনজিও এবং সংবাদপত্রের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করার পরিকল্পনাও তাদের রয়েছে।
