২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা নাকচ করে দিলেন পেলে

 ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার পেলে জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ সালের বিশ্বকাপ আসরে ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, শিরোপা প্রত্যাশী দল সব সময়ই পরাজিত হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 12:39 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

পেলে বলেন, “২০০৬ সালের বিশ্বকাপে ব্রাজিল শিরোপা প্রত্যাশী দল হিসেবে অংশ নিবে। আর এই ফেবারিট হওয়ার কারণেই তারা শিরোপা জয় করতে ব্যর্থ হবে।”

তিনি আরও বলেন, “২০০২ সালের বিশ্বকাপে ফ্রান্সের সাথে একই ঘটনা ঘটে। ১৯৯০ সালে জার্মানির কাছে পরাজিত হয় আর্জেন্টিনা। ১৯৮২ সালে ব্রাজিল শিরোপা প্রত্যাশিত দল ছিল। কিন্তু ইটালির কাছে তারা পরাজিত হয়। বিশ্বকাপ আসরে হল্যান্ড সব সময়ই শিরোপা প্রত্যাশী। তবে সব সময়ই তারা ব্যর্থ হয়।”

কালো মানিক খ্যাত পেলে বলেন, “আমি কখনই শিরোপা জয়ের প্রত্যাশী হতে চাই না। আমাদের অবশ্যই জার্মানিকে নিয়ে চিন্তা করতে হবে। ইটালি দলটি ভাল দল এবং ইংল্যান্ডের দলটিও সেরা দল।”