২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়াড়ীদের বিরুদ্ধে মাঠে নামছে মালয়েসিয়ার পুলিশ

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালে জুয়াড়ীদের গ্রেফতারের লক্ষ্যে মালয়েসিয়ার পুলিশ জোরসোরে মাঠে নামছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 11:34 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

জুয়াড়ী বিষয়ক ফেডারেল পুলিশের প্রধান সিদিন আব্দুল করিম বলেন, হংকং এ অঞ্চলের অবৈধ জুয়ার কেন্দ্র বিন্দুবিধায় হংকং ও সিঙ্গাপুরের জুয়াড়ীদের প্রতিনিধিরা যাতে মালয়েশিয়ায় তাদের অপতৎপরতা চালাতে না পারে সেজন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

করিম আরও জানান, জুয়াড়ীদের বিরুদ্ধে তারা আটকাদেশ আইন প্রয়োগ করবে এবং সাদা--পোষাকে থাকা পুলিশ খন্ডখন্ডভাবে ছড়িয়ে পরে জুয়ার স্থানগুলোতে হানা দিবে।

গত বিশ্বকাপ টুর্নামেন্ট চলাকালে মালয়সিয়ার পুলিশ জুয়াড়ী সিন্ডিকেটের ১০ জন সদস্যকে আটক করে।