সূত্রাপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা
রাজধানীর সূত্রাপুরে বুধবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে এক যুবদল নেতা খুন হয়েছেন। নিহত নেতার নাম মিজানুর রহমান মিজান।
তিনি ৮২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তার বাবার নাম আব্দুল মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল সন্ত্রাসী তাকে তার ঢালকানগরের বাসার সামনে গুলি করে পালিয়ে যায়।
এতে তার মাথা ও হাতে বেশ কয়েকটি গুলি লাগে।
দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
