২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা

 রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জীরা  ইসলামাবাদ এলাকায় বুধবার সকালে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 11:33 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নিহত গার্মেন্টস কর্মীর নাম মনিষা (১৭)। সে মাদারীপুরের পদ্মার চর এলাকার সফিকুল ইসলাম শওকতের মেয়ে।

পুলিশ এবং এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১২টার দিকে  ইসলাম চৌধুরীর ভাড়াটিয়া শাহাবুদ্দিন মনিষাকে ধর্ষণের পর ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাথরুমের সিলিং-এ ঝুলিয়ে রাখে।

পুলিশ জানায়, সফিকুল ইসলাম শওকত তার পরিবার-পরিজন নিয়ে ইসলামাবাদ এলাকায় ইসলাম চৌধুরীর বাসায় ভাড়া থাকতো।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে। 

এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।