২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ইনকিলাবের বিরুদ্ধে জামায়াতের মানহানি মামলা

দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেছে সদর উপজেলা জামায়াতের আমীর মোকলেসুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

দৈনিক ইনকিলাবে প্রকাশিত গত ৯ মার্চ ‘জামায়াতের আশ্রয়ে জেএমবির উত্থানঃ র‌্যাবের সাফল্যকে ম্লান করছে একটি মহল’ এবং ১১ মার্চ ‘জামায়াতের সাথে বৈঠকের পরেই জেএমবি বোমা হামলা চালায়’ শীর্ষক দুটি সংবাদের ভিত্তিতে সোমবার এ মামলা (নং- ১১৬ সি/২০০৬) দায়ের করা হয়। মামলায় ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিনসহ আরো দুই প্রতিবেদককে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের ১৬ জুনের মধ্যে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্যে সমন জারি করা হয়েছে।