লালমনিরহাটের হাতিবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ
লালমনিরহাটের হাতিবান্ধায় বাসের চাকায় পিষ্ঠ হয়ে মঙ্গলবার সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু মৃত্যুর প্রতিবাদে স্থানীয় জনতা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত শিশুর নাম জুয়েল (৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট পাটগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস (লালমনিরহাট-জ - ০৫ - ০০০২) বেপরোয়াভাবে এসে সিঙ্গিমারীতে এক শিশুকে চাপা দেয়। ঘটনাস্থালেই শিশুটি মারা যায়।
শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী সকাল আটটা থেকে সাড়ে ৯টা পর্যন্ত লালমনিরহাট - বুড়িমারী মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ বাসস্ট্যান্ড থেকে বাসের চালককে গ্রেপ্তার করে।
পরে বাসের চালককে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা তার মুক্তির দাবিতে সকাল ১০টা থেকে রাস্তায় বাস নামিয়ে সড়ক অবরোধ করে রাখে। শ্রমিকদের আন্দোলনের মুখে পুলিশ ১২টার দিকে চালককে ছেড়ে দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
