শেকৃবি’র ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত
সড়ক দুর্ঘটনায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্ররা সোমবার রাতে শেরে বাংলা নগরে ব্যাপক ভাংচুর চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তেজিত ছাত্ররা পারভেজের মৃত্যু সংবাদ শোনার পরপরই বেশকিছু যানবাহন ভাংচুর করে এবং রাস্তা অবরোধ করে রাখে। এসময় যানজটের সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগের শিকার হয়।
শেকৃবি’র ছাত্র পারভেজ রাত ৯টায় এ্যালিফ্যান্ট রোডে বাসচাপায় নিহত হয়।
তার মৃত্যুর পর শেকৃবি’র ক্যাম্পাসের সামনে শত শত ছাত্র ছাত্র শেরে বাংলা নগরের রাস্তায় অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।
