উত্তরায় বাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ৪
রাজধানীর উত্তরায় আজমপুর বাসস্ট্যান্ডের কাছে সোমবার বিকেল পাঁচটার দিকে একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দুটি দোকান চাঁপা দিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছে।
নিহতদের মধ্যে একজন সত্তেন কর্মকার (২৪), সে একজন কামার। নিহত অন্য এক যুবক এবং মহিলার পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলো- রহিম (২৭), সবুজ (২২), আলতু মিয়া (৩৫) এবং স্বপন কর্মকার (৩০)। তাদেরকে উত্তরা আইসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বাস চালক সুরুজ মিয়াকে গ্রেপ্তার করেছে।
