২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সঙ্কট নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্যে গণমাধ্যমের কড়া সমালোচনায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সোমবার প্রতিবেশী দেশের বিদ্যুৎ সঙ্কটের না তুলে ধরে কেবল দেশের বিদ্যুৎ সঙ্কট প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা জন্য গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

দেশ যখন প্রতিদিন ১৮০০ থেকে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন হচ্ছে, ঠিক তখনই বিদ্যুৎ প্রতিমন্ত্রী এমন মন্তব্য করলেন।

জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও দ্য ইন্ডিপেনডেন্টের প্রথম পাতায় সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভারতের রাজধানী দিল্লিতে ১০ ঘন্টার লোডশেডিং ছিল। কিন্তু দু’টি ইংরেজি জাতীয় দৈনিক এ খবর ভেতরের পাতায় ছাপিয়ে দেশের বিদ্যুৎ সঙ্কটের খবর প্রথম পাতায় ছেপেছে।

ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড (ডেসকো) ও বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের (পিজিসিবি) ২৫ শতাংশ শেয়ার ছেড়ে দেওয়ার ওপর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিসিসি) কার্যালয়ে ডিসিসি আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য মূলধনের প্রয়োজন হয়। চাঙ্গা অর্থনীতি থাকা সত্ত্বেও ভারত তার ক্রমবর্ধমান চাহিদা পূরণে পর্যাপ্ত তহবিল সরবরাহ করতে পারছে না।

বর্তমান সময়ের চাহিদা মেটাতে তিনি প্রয়োজনীয় বিনিয়োগের জন্য তহবিল ঘাটতিকে দায়ী করেন। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমাদের তহবিল প্রয়োজন। কিন্তু এটা সহজ কাজ নয়।

বিশ্বব্যাংকের মতো বহুমুখী দাতা সংস্থাগুলোর বেঁধে দেওয়া সংস্কারের শর্তের কথা উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সংস্কার করা না হলে এ খাতে তারা আমাদের তহবিল সরবরাহ করবে না।

দেশের প্রধান দু’টি রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার ছেড়ে দেওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ সঙ্কট সমস্যা কমাতে সহায়তা করবে বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।