২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী পাঁচ বছরের মধ্যে গ্যাসের দাম বাড়ানো ঠিক হবে না: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান সোমবার বলেছেন, দেশের শিল্পখাতকে উৎসাহিত করতে আগামী পাঁচ বছরের মধ্যে গ্যাসের দাম বাড়ানো ঠিক হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

মাহমুদুর রহমান সচিবালয়স্থ তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে আলোচনাকালে বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্যিক ভারসাম্যের জন্য সুলভ মূল্যের জ্বালানি প্রয়োজন।

গত তিন বছরে উৎপাদন প্রবৃদ্ধি ১৩ শতাংশ এবং রপ্তানি প্রবৃদ্ধি গত ছয় মাসে ১৯ শতাংশ বেড়েছে বলে তিনি জানান। এ ধারা অব্যাহত রাখতে হলে গ্যাসের মূল্য বাড়ানো উচিত হবে না বলে তিনি মত প্রকাশ করেন।

তবে তিনি এ-ও বলেন যে, সরকার চাইলে আমি গ্যাসের মূল্য বাড়াতে রাজি আছি।

উপদেষ্টা বলেন, কোটা পরবর্তী সময়ে দেশের শিল্পখাত চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। এ সময় গ্যাসের অতিরিক্ত মূল্য তাদের জন্য আরও একটি বোঝা হয়ে দেখা দিতে পারে।

মুদ্রার অবমূল্যায়ন ও বিদেশি মুদ্রার ওপর চাপ কমাতে গ্যাসের দাম না বাড়ানোর পক্ষে তিনি মত দেন।

তিনি বলেন, মূল্য বৃদ্ধি নয় বরং এ খাতে সংস্কার দরকার।

মাহমুদুর রহমান বলেন, যদিও আমি এ খাতে সুবিধা দেওয়ার বিরুদ্ধে। আমি কেবল শ্রম ও জ্বালানি খাতে সুবিধা দেওয়াকে সমর্থন করি। শিল্প প্রবৃদ্ধি এবং জিডিপি’র উন্নয়নে এ দুটি খাতের ভূমিকা রয়েছে।