২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীর দায়ের কোপে রংপুর কারাগারের কারারক্ষ্মী আহত

সন্ত্রাসীর দায়ের কোপে সোমবার সকালে খলিলুর রহমান নামে রংপুর কেন্দ্রীয় কারাগারের একজন কারারক্ষ্মী গুরুতর আহত হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 05:50 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রংপুর হাসপাতালের পূর্বগেট এলাকায় কারারক্ষ্মী হাবিলদার খলিলুর রহমান তার ছোট ছেলেকে নিয়ে সেলুনে চুল কাটাতে গেলে ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী করিম তার কাছে চাঁদা দাবি করে। এনিয়ে উভয়ের মধ্যে কথাকাটা কাটি হয় এবং এক পর্যায়ে সন্ত্রাসী করিম দা দিয়ে খলিলুর রহমানের বুকে, পেটে ও হাতে কুপিয়ে আহত করে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী করিম পালিয়ে যায়।

পরে খলিলুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।