বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে
বিরোধী ১৪ দলের ডাকে সোমবার বগুড়ায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। শনিবার যুবলীগের মিছিলে পুলিশি হামলা ও যুবদলেব আক্রমণের প্রতিবাদে বিরোধী দল এ হরতাল আহ্বান করে।
হরতাল সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে মিছিল বের করে। বিরোধীদলের ডাকা এ হরতাল ভন্ডুল করতে বিএনপি কর্মীরা মিছিল বের করে।
পিকেটাররা কমপক্ষে ছয়টি গাড়ি ভাংচুর করেছে। পিকেটিং এর সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বিরোধী দলের ছয় কর্মীকে গ্রেফতার করেছে।
