আখাউড়া স্থলবন্দরে ১২ দিন পর ধর্মঘট প্রত্যাহার, আমদানি রপ্তানি শুরু
ভারতীয় কাস্টমস্ কর্মকর্তাদের অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহারের ফলে ব্রাহ্মনবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে ১২ দিন পর সোমবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের গোহাটির শিলং থেকে দুই কাস্টমস্ কর্মকর্তাকে অপহরণের প্রতিবাদে ৩ মে থেকে আসাম জোনের কাস্টমস্ এসাসিয়েশন এই ধর্মঘট আহবান করে। উগ্রপন্থিরা অপহৃত দুই কাস্টমস্ কর্মকর্তাকে ছেড়ে দেয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বন্দর সূত্র জানায়, ধর্মঘটের ফলে ১২ দিনে প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে।
