দিনাজপুরে ৬৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ২
দিনাজপুরে আইন-শৃংঙ্খলা বানিনীর সদস্য ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৬৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মদ ও অবৈধভাবে পাচারকৃত জ্বালানি তেলসহ দুইজনকে আটক করেছে। বিডিআর সোমবার একথা জানায়।
এই অভিযান চলাকালে এক র্যাব সদস্য ইউসুফ আলী আহত হয়।
আটককৃত ব্যক্তিরা হচ্ছে--সাজ্জাদ (২২) এবং মোশারফ হোসেন।
১৪ রাইফেলস ব্যাটালিয়ন সদস্যরা রোববার বিরল উপজেলার বেকাহার ও ধর্মযান সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়।
এ ব্যাপারে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
১৫ রাইফেলস ব্যাটালিয়ন সদস্যরা রোববার জেলার আমতলী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ৪২ ব্যারেল পামওয়েল, ৩শ’ ৭০ কেজি ডিজেল ও ৩শ’ ৩০ কেজি কেরোসিন তেল আটক করেছে।
আটককৃত তেলের বাজার মূল্য ৬ লাখ ৫৫ হাজার টাকা।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রোববার শহরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ২৫ লিটার চোলাই মদসহ সাজ্জাদকে আটক করে। সে শহরের মধ্য বালুবাড়ীর মাহবুব হোসেনের পুত্র।
র্যাব-৫ এর সদস্যরা রোববার চোরাকারবারিদের ধরতে দিনাজপুর সদরের সীমান্তবর্তী মালিগ্রাম বাজারে অভিযান চালালে তারা প্রতিরোধ গড়ে তোলে। এসময় চোরাকারবারিরা র্যাব সদস্য ইউসুফ আলীর শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করে।
র্যাব ঘটনাস্থল থেকে চোরাকারবারি মোশারফ হোসেনসহ ১৩৯ বোতল ফেন্সিডিল গ্রেপ্তার করে।
