দিনাজপুরে যুবক খুন
দিনাজপুরের দপ্তরীপাড়ায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের হাতে এক যুবক খুন হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়।
নিহত যুবকের নাম জাহিদুল (২৫)। সে শহরের দপ্তরীপাড়ার মৃত ইয়াসিনের পুত্র।
দিনাজপুর কোতয়ালী থানা সূত্র জানায়, একদল সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে রোববার ধারালো অস্ত্র এবং লাঠিসোটা দিয়ে জাহিদুলকে বেধড়ক মারধর করে।
আশঙ্কাজনক অবস্থায় জাহিদুলকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
