২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ট্রাভেল এজেন্সিতে সন্ত্রাসী হামলা: নিহত ১

নগরীর পরিবাগের একটি ট্রাভেল এজেন্সিতে রোববার সন্ধ্যায় একদল সন্ত্রাসী এলাপাতাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই একজন নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

নিহতের নাম মোহাম্মদ রমজান মাস্টার (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার টুঙ্কি সাদেকুল উলান মাদ্রাসার শিক্ষক।

পুলিশ জানায়, নিহত রমজান মাস্টার সৌদি আরবে তার ভাইকে পাঠাতে ১৬ নম্বর পরিবাগের তুর্কি অ্যাসোসিয়েট নামের একটি ট্রাভেল এজেন্সিতে এসেছিলেন।

আহতরা হল- জনশক্তি রপ্তানির দালাল আব্দুল্লা আল মামুন (২৯), মোহাম্মদ শাহজাহান (২৭), জয় সূত্রধর (২৫), শাহ আলম (২৫) এবং সাদ্দাম হোসেনর (২৮)।

বুলেটবিদ্ধ অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তুর্কি অ্যাসোসিয়েটস এর পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, হত্যাকা-ের আগে জয় নামে একজন নিজেকে দেশের শীর্ষ সন্ত্রাসী দাবি করে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

জাহাঙ্গীর আরো বলেন, এই ফোন কল পেয়ে আমি ঘটনাটি র‌্যাব ও পুলিশকে অবহিত করি।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৬টায় ৫/৬জনের একটি সন্ত্রাসী দল সেখানে ঢুকেই এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই একজন মাদ্রাসা শিক্ষক নিহত হয়।

এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।