জিজ্ঞাসাবাদের জন্যে বিডি ফুডস’র চেয়ারম্যানকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ
যুক্তরাজ্যে হেরোইন পাচারের ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্যে গোয়েন্দা পুলিশ রোববার বিডিফুডের চেয়ারম্যান বদরুদ্দোজা মোমিনকে তুলে নিয়ে গেছে। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আদালতে বিডি ফুডস-এর ম্যানেজারদের একজন নাজমুল হায়দারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে তুলে আনা হয়।
সূত্র জানায়, রোববার সন্ধায় গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসভবনে গিযে তাকে নিয়ে আসে।
বর্তমানে গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্র নিশ্চিত করে।
এর আগে, নাজমুল হায়দার চৌধুরী এবং বিডিফুডস এর অপর এক কর্মচারী আদালতে ১৬৪ ধারায় চোরাচালানের সাথে তাদের সম্পৃক্ততার কথা জানায়।
তারা জানায়, বিডিফুডস এর উর্ধতন কর্মকর্তাদের নির্দেশেই তারা মতিঝিলের শাপলা চত্ত্বর ও উত্তরার মাসকাট প্লাজা এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে পাচারের জন্যে তৈরি করে।
