২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডি ফুডস’র হেরোইন পচারের খরচ ও পারিশ্রমিক লন্ডনের দুই প্রবাসী বহন করতো: আদালতে ২জনের স্বীকারোক্তী

চোরাচালানের সনাতন প্রথাগত পদ্ধতিতেই বিডি ফুডস এর এয়ারপোর্টের শিপমেন্ট ম্যানেজার নাজমুল হায়দার বুলবুল ও বিমান বন্দরের শ্রমিক মোকলেছুর রহমান নয়ন ২০০৪ সাল থেকে চলতি বছরের বিভিন্ন সময়ে দেশ থেকে হেরোইন পাচার করে আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

পাঁচ দিনের রিমা- শেষে রোববার সকল ১১টা থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ননী গোপাল বিশ্বাসের খাস কামরায় ১৬৪ ধারার জবানবন্দীতে তারা এ তথ্য দেয়।

বুলবুল জানায়, বিডি ফুডসের একজন ঊধ্বতন কর্মকর্তার নির্দেশে মতিঝিলের শাপলা চত্ত্বর ও উত্তরার মাসকট প্লাজা এলাকা থেকে একজন পুরুষ ও দুই মহিলার কাছ থেকে তারা হেরোইন সংগ্রহ করে। তবে বুলবুল তাদের নাম জানেনা এবং এর আগে তাদের কখনও দেখেনি বলে জানায়।

তারা আরও জানায়, সবজির নিচে এবং টিস্যু পেপার, কসমেটিকসের বাক্সে তারা এই হেরোইন পাচার করে এবং পাচারের সমস্ত খরচ ও পারিশ্রমিক লন্ডনের ওই দুই বাংলাদেশী প্রবাসী বহন করে বলে তারা জানায়।

চট্টগ্রাম এয়ারপোর্টে লোডিং আনলোডিংএর কাজের আড়ালে বুলবুলের প্রস্তাবে তার সঙ্গে  মোকলেসুর রহমান নয়ন এ কাজে অংশ নেয়।

তারা জানায়, এ কাজের জন্য নয়ন ২৫ হাজার টাকা পায় এবং বুলবুল ১৩ লাখ টাকার মতো পেয়েছে। গাজীপুরের টঙ্গী এলাকায় এ কাজে তারা তিন হাজার টাকা মাসিক চুক্তিতে একটি গোডাউন ভাড়া নেয়। চট্টগ্রামের ট্রাস্টি ট্রেডিং এর মাধ্যমে তারা এ সমস্ত কাজের করেসপনডেন্স করে বলেও জানায় ।

১৬৪ ধারার জবানবন্দী  শেষে বুলবুল ও নয়নকে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে বিডি ফুডস এর অপর এক ম্যানেজর আবু বকর সিদ্দিকীকে রোববারই জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি পুলিশ ঢাকার সিএমএম আদালত থেকে তিন দিনের রিমা-ে নেয়।

উল্লেখ্য লন্ডনের দুই প্রবাসী বাংলাদেশীর কাছে সর্বশেষ দুই শিপমেন্টে ১৫ কেজি এবং সাড়ে সাত কেজি পাঁচ কেজি হেরোইন পাচার কালে তা ধরা পড়ে।