২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে আওয়ামী লীগের মিছিলে পুলিশ - বিএনপির হামলায় আহত অর্ধশতাধিক

নিরবিচ্ছিন্ন পানি ও বিদ্যুত সরবরাহের দাবিতে রোববার কেরানীগঞ্জে আওয়ামী লীগের মিছিলে পুলিশ এবং ক্ষমতাসীন বিএনপি সন্ত্রাসীদের যৌথ হামলায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

পুলিশী হামলার পর বিক্ষুব্ধ আ.লীগ কর্মীরা বেশকিছু যানবাহন ভাংচুর করে। এসময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কদমতলায় সকাল সাড়ে ১০টায় আ.লীগের স্থানীয় বিদ্যুত কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ হামলা চালায়।

এসময় পুলিশ নির্বিচারে লাটিচার্জ করে। একপর্যায়ে পুলিশের সাথে যোগ দেয় বিএনপি ক্যাডাররা।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।