গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া মহাসড়কে মল্লিকের মাঠ এলাকায় শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
