কায়িক ব্যায়াম ও ভূ - মধ্যসাগরীয় খাদ্যাভ্যাস সুস্থতা নিশ্চিত করে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) এক সমীক্ষায় প্রমাণিত হয়েছে, প্রতিদিন অন্ততঃ আধঘন্টা ব্যায়াম এবং মাছ ও সব্জিসমৃদ্ধ ভূ - মধ্যসাগরীয় খাদ্যাভ্যাস দেহ সুস্থ রাখার পাশাপাশি দীর্ঘায়ু লাভে সহায়ক। লন্ডন থেকে প্রকাশিত ডেইলি মেইল পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হু’র ওই সমীক্ষায় দেখা যায়, প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করলে আয়ু বাড়তে পারে পাঁচ বছর পর্যন্ত। হাঁটা, সাইকেল চালানো এমনকি সিঁড়ি ভাঙা এ ধরণের ব্যায়ামের অন্তর্গত।
পাশাপাশি, যারা ভূ -- মধ্যসাগরীয় অঞ্চলের খাদ্যাভ্যাসে অভ্যস্ত, তারাও এ ধরণের স্বাস্থ্য সুবিধা ভোগ করতে পারেন।
হু আরো জানায়, ধূমপানের কারণে পুরুষদের চাইতে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ধূমপানের ফলে ফুসফুস ও হৃদপি-ের জটিলতার পাশাপাশি হতে পারে মুখের ভেতরে ক্যান্সার। নিয়মিত ধূমপানের অভ্যাস প্রতিবার ১১ মিনিট করে প্রায় ছয় বছরের আয়ু সংক্ষিপ্ত করে।
গবেষকরা দেখেছেন, সুষম খাবারে অভ্যস্ত মানুষের হৃদপি- একই বয়সী অন্যদের চেয়ে প্রায় ১৫ বছর তরুণতর।
